শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী এবং বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অপমানজনক অবস্থান  নেয়া শুভেন্দু অধিকারীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঠানো এই আম ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আমগুলো কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন এবং বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। শুভেচ্ছা উপহার হিসেবে শুভেন্দু অধিকারীর কাছে পাঠানো হয়েছে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাতের আম।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের জন্য ১০০টি কার্টনে ৫ কেজি করে মোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে।

এসবের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। বাকি ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হবে।

Share this post

scroll to top