ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ চব্বিশের জুলাইয়ে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন তারেক রহমান। শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা বাজারপাড়া এলাকায় অবস্থিত শহীদ ওয়াসিমের কবরে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাত করেন।
কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদ এবং সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ। জিয়ারত শেষে তারেক রহমান শহীদ ওয়াসিম আকরামের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।
তিনি তাদের সান্ত্বনা দেন এবং পরিবারের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সহায়তার জন্য ২০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র তুলে দেন।
:উল্লেখ্য যে গত ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে প্রাণ হারান চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরাম। তিনি কলেজ ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।





