ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পবিত্র হজ্ব পালন শেষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার দেশে ফিরেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সৌদী বাদশাহের বিশেষ অতিথি হিসাবে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে গত ২২ মে স্বস্ত্রীক সৌদি আরব গিয়েছিলেন।




