বিশ্ব বায়ুদূষণে শীর্ষে চিলির সান্তিয়াগো, ঢাকার অবস্থান ১৫তম

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিশ্ব বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ ১৫ নম্বরে রয়েছে। অন্যদিকে, শীর্ষে অবস্থানে রয়েছে চিলির রাজধানী ও বৃহত্তম শহর সান্তিয়াগো। দ্বিতীয় নম্বরে রয়েছে চীনের উহান।

মঙ্গলবার (২ জুন) ৯টা ৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

Share this post

scroll to top