মুক্তিযুদ্ধে মোশাররফ হোসেনের ঐতিহাসিক ভূমিকা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেঃমেয়র শাহাদাত হোসেন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  স্বৈরাচার হাসিনা সরকারের দীর্ঘকালীন এমপি মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় চট্টগ্রামের মেয়র বিএনপি নেতা   ডা. শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দেশের রাজনীতির একজন অভিজ্ঞ ও সজ্জন ব্যক্তিত্ব ছিলেন। মুক্তিযুদ্ধ এবং চট্টগ্রামের উন্নয়নে তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদেরও জানাজায় অংশ নিতে দেখা যায়।

 

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দেশের রাজনীতির একজন অভিজ্ঞ ও সজ্জন ব্যক্তিত্ব ছিলেন। মুক্তিযুদ্ধ এবং চট্টগ্রামের উন্নয়নে তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজা শেষে মরদেহ মিরসরাইয়ে নেওয়া হয়। সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

এর আগে বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। প্রায় এক মাস ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

Share this post

scroll to top