ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মধ্যপ্রাচ্যে এখন আর মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই সব সিদ্ধান্ত নিচ্ছে বলে স্বীকার করেছেন সাবেক এক মার্কিন কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব পল ক্রেগ রবার্টস জানিয়েছেন, ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলার মুখে ইরান এখন পর্যন্ত বিজয়ী হিসেবে টিকে আছে।
তার মতে, ইরানের পাল্টা আঘাত যদি এভাবেই চলতে থাকে, তবে শেষ পর্যন্ত ইসরাইল আত্মসমর্পণ করতে বাধ্য হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যেতে হবে। মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর থাকা না থাকা এখন পুরোপুরি ইরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।নিজের দেশের সরকারের সমালোচনা করে এই সাবেক মার্কিন কর্মকর্তা বলেন, ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত গর্বের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি জলদস্যু রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন।
তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই অপমান ও নতি স্বীকারের বিষয়টি এতোদিন সাধারণ মানুষের কাছে গোপন রাখা হয়েছিল। এ সত্যটি এখন সামনে চলে এসেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র গত প্রায় ২৫ বছর ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের বিশাল অঙ্কের অর্থ এবং সৈন্যদের জীবন বিসর্জন দিয়েছে শুধুমাত্র গ্রেটার ইসরাইল বা জায়নবাদী লক্ষ্য বাস্তবায়নের জন্য।


