খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু:  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইলরামাদান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

Share this post

scroll to top