হতদরিদ্র শাহীনুর বেগমকে ঘর উপহার দিলেন তারেক রহমান

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু (২৫ আগস্ট ২০২৫): পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র শাহীনুর বেগমকে ঘর উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানুষ মানুষের জন্য এ স্লোগানকে সামনে রেখে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহযোগিতা করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে নতুন ঘরের উদ্বোধন এবং চাবি হস্তান্তর করা হয়। ঘরটি ভার্চুয়ালি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার। বাস্তবায়ন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান।
‎
‎স্থানীয়রা বলেন, তারেক রহমান দেখিয়েছেন মানবিক দায়িত্ববোধই একজন নেতার মূল শক্তি। তারেক রহমানের এই ধারাবাহিক মানবিক সহায়তা সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। 
‎
উপকারভোগী শাহীনুর বেগম বলেন, ভাঙা ঘরে অসহায়ভাবে জীবন কাটিয়েছি বহু বছর। কখনও ভাবিনি আমারও একটি নিরাপদ ঘর হবে। তারেক রহমান ও যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। নতুন ঘর হাতে পেয়ে আবেগে কেঁদে ফেলেন শাহীনুর বেগম।
‎
‎এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি মো. ফরিদ আহমেদ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল তালুকদার, ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুল জলিল শেখ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল-আমিন হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক কে এম শামীম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন নাজমুল হাওলাদার মারুফ। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয়।

Share this post

scroll to top