পুরান ঢাকায় প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৪

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ব্যবসায়ীকে কুপিয়ে ও ইট দিয়ে নৃশংস হত্যার ঘটনায় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানায়, গত ৯ জুলাই (বুধবার) বিকেল আনুমানিক ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্য রাস্তায় লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

মামলার পর তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে।

এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)-কে গ্রেফতার করে। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পুরনো ব্যবসায়িক দ্বন্দ্ব ও ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে র‌্যাব আরও দুইজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ নিয়ে এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ বলছে, হত্যার কারণ উদঘাটন ও পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন

Share this post

scroll to top