দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ অধ্যাপক ড. আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টায় ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে জানান ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

জনতা ব্যাংকের সাবেক এই চেয়ারম্যানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তারের কথা জানান তিনি। 

সংবাদমাধ্যমকে নাসিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে। এখন তাকে মিন্টোরোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান। ২০০৯ সালে তিনি রাষ্ট্রয়াত্ব ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতিও ছিলেন। পতিত আওয়ামী লীগ সরকারের অতি ঘনিষ্ঠজন হিসেবে তার পরিচিতি রয়েছে।

Share this post

scroll to top