হাসিনা ও তার পরিবারের নামে থাকা ৮০৮ অবকাঠামো-প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ  দেশজুড়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮০৮টি অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া আরও ১৬৯টি প্রতিষ্ঠান ও অবকাঠামোর নাম পরিবর্তনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এরমধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌ-বাহিনীর জাহাজ, মেগা সেতু, সড়ক, স্থাপনা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানিয়েছে,ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়া অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

Share this post

scroll to top