আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তেজগাঁও কলেজ ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

ইমরুল হাসান (স্টাফ রিপোর্টার): বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

 

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীস্থ কবরস্থানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মোনাজাত ও পুষ্পস্তবক অর্পন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন  তরুণ মোর্শেদ
আহবায়ক তেজগাঁও কলেজ ছাত্রদল, মোঃ সেলিম হোসেন সদস্য সচিব তেজগাঁও কলেজ ছাত্রদল,ইয়াসিন ভুঁইয়া, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সরকার, যুগ্ম আহবায়ক  মোহাম্মদ আলি, যুগ্ম আহবায়ক  শাহাদাত হোসেন, শাকিল, যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম আরিফ, সদস্য ইমন চৌধুরী, সদস্য মহিবুল্লাহ মন্ডল শিহাব, সদস্য মারুফ ফকির, সদস্য এস এম জাওয়াদ মুন,সদস্য নাজমুল হাসান পাপন, সদস্য বাসেদ আলি পিয়াস, সদস্য
প্রসঙ্গত ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো।

Share this post

scroll to top