বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আটক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় দিকে নিউ এলিফ্যান্ট থেকে এ্যানিকে আটক করা হয়। এ্যানির বড় ভাই হ্যাপী চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ছেলে (যিনি রাজনীতির সঙ্গে জড়িত নন) সানিয়াতকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

Share this post

scroll to top