ঢাবিতে রমজান নিয়ে আলোচনায় ছাত্রলীগের হামলা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রমজান নিয়ে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনের চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও গণতান্ত্রিক ছাত্রশক্তির আখতার হোসেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা ‘প্রোডাক্টিভ রমাদান’ নামে আলোচনা সভার আয়োজন করেছিল। সেখানে ছাত্রলীগের কয়েকজন হামলা করে।

Share this post

scroll to top