বিএনপি নেতা নজরুল ইসলামের স্ত্রী লাইফ সাপোর্টে

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রী অলিফা আকতার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে লাইফ সাপোর্টে আছেন।

গত ৫ জানুয়ারি অলিফা আকতারকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন শায়রুল কবির খান।

Share this post

scroll to top