শেখ হাসিনাকে বাঁচাতেই হবেঃ শেখ সেলিম

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তিনি বলেছেন,প্রধানমন্ত্রীর এই সিকিউরিটিকে (এসএসএফ) আজকে ঠিকমতো যাচাই করে নিতে হবে। মিসেস গান্ধীকে কিন্তু তাঁর সিকিউরিটি গুলি করেছিল। এই সিকিউরিটির দায়িত্ব কারা পালন করছে, শতভাগ কী যাচাই হয়? এর ভেতর সিভিলের লোকও আছে। আমার কাছে ডকুমেন্ট আছে। এটা বলতে গেলে আমি খারাপ হয়ে যাবো। এখন প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে।
শনিবার (৫ই আগস্ট) রাজধানীর বাংলা একাডেমীতে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় এ বিষ্ফোরক মন্তব্য করেন তিনি।

Share this post

scroll to top