দল হিসাবে জামায়াতের বিচারে বিদ্যমান আইন সংশোধন করা হবেঃ আনিসুল হক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ১৯৭১ সালের কর্মকান্ডের জন্য দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আইনের সংশোধনী শিগগিরই জাতীয় সংসদে তোলা হবে বলে জানিয়েছেন মিডনাইট হাসিনা সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ভিন্ন নামে জামায়াতের আবেদন ইসি কীভাবে নিষ্পত্তি করে, সরকার সেটি পর্যবেক্ষণ করবে বলেও জানান আইনমন্ত্রী। আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই।

Share this post

scroll to top