বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন আহমেদ আলী মুকিব,সহ আন্তর্জাতিক সম্পাদক পদে রাশেদ।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির অন্যতম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সোদী প্রবাসী কর্মতৎপর নেতা জনাব আহমেদ আলী মুকিব।

মঙ্গলবার (৫ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিবকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে।

আহমেদ আলী মুকিব এর আগে মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এছাড়া সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।

এছাড়া বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হককে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

 

Share this post

scroll to top