দিনাজপুরে শেখ হাসিনার বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করায় ইউপি সদস্য আটক।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের অবৈধ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করা একটি পোস্ট ফেসবুকে শেয়ার করার অপরাধে শাহীন বাবু (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

রোববার রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের বাংলাবাজার থেকে তাকে আটক করা হয়। আটক শাহিনুর রহমান উপজেলার ৮ নং সাইতাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাংলাবাজার এলাকার আতিকুর রহমানের ছেলে। 

পুলিশ জানিয়েছে, গত ৭ অক্টোবর ফেসবুকে তারেক আহমদ নামে একটি আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। ১১ অক্টোবর শাহিনুর রহমান ওই ছবিটি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার বলেন, শাহীন বাবু বর্তমানে থানা হেফাজতে আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

 

 

Share this post

scroll to top